সাত গায়িকার ‘এশিয়ান মিউজিক’

ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি আয়োজন করেছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ‘এশিয়ান মিউজিক’। সাত দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকছে সংগীতায়োজন ‘সপ্তর্শীর গানে’। আধুনিক, লোকজ ও ফিউশন ধারার গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপচারিতায় অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা জানিয়েছেন তাদের উচ্ছ্বাসের কথা

আঁখি আলমগীর

একজন শিল্পীর কাছে দর্শক-শ্রোতারাই মূল আনন্দের জায়গায়। এবারের এশিয়ান টিভির দর্শকদের সঙ্গে সময় কাটাব, গানে গানে সময়টা উপভোগ করার জন্য মুখিয়ে আছি। ঈদের দ্বিতীয় দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি এই লাইভ অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরের দর্শকরা সরাসরি কথা বলতে আমার সঙ্গেই থাকবে।

ঐশী

এশিয়ান টেলিভিশনের ঈদের বিশেষ সংগীত আয়োজন ‘সপ্তর্ষীর গান’-এ ঐশী এক্সপ্রেসকে সঙ্গে নিয়ে থাকছি ঈদের দিন রাত ১১টায়। এবার ঈদটা উদযাপন করব এশিয়ান টিভির দর্শকদের সঙ্গে। তাই খুবই এক্সাইটেড। অবশ্যই অসাধারণ অনুভূতি।

সেই অনুযায়ী কিছু গান সাজিয়েছি, যে গানগুলো আমার কাছ থেকে মানুষ শুনতে পছন্দ করে এবং আমরা সেগুলোর প্রিপারেশন নিচ্ছি, মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করছি। এই ঈদকে ঘিরে একটা জমজমাট আয়োজন যাচ্ছে। কারণ ঈদের দিনটা আসলে আপনারাই যেহেতু আমাদের পরিবার, গানের পরিবার, গানের পরিবারের সঙ্গে উদযাপন করব আপনাদের গান শোনাব। সো ইনশাআল্লাহ দেখা হবে।

আশা করছি আমরা ঈদের রাতটা খুব অসাধারণ গানে গানে কাটিয়ে দেব।

লায়লা

ঈদের তৃতীয় দিনে এশিয়ান টেলিভিশনের বিশেষ লাইভ আয়োজনে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারব ভেবেই আমরা মনপাবন ভীষণ এক্সাইটেড। দর্শকরা ফোন ও কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের পছন্দের গান জানাতে পারবেন, আমরা সেই অনুযায়ী গান পরিবেশন করার চেষ্টা করব। লাইভ প্রোগ্রামে দর্শকদের সঙ্গে সরাসরি কানেক্ট হওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিজেরা ভালো থাকার পাশাপাশি আশপাশের মানুষদের দিকেও খেয়াল রাখি। সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।

কোনাল

এবারের ঈদে নানা আয়োজনে থাকব। তবে এশিয়ান টিভির ঈদ আয়োজন আমার কাছে বিশেষ অর্থ বহন করে। আমি ভীষণ এক্সাইটেড, সপ্তর্ষীর গানে এই নামটাই ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করেছে। ঈদের অনুষ্ঠান সবসময়ই নতুন এক উন্মাদনা তৈরি করে। দর্শকদের বলব ঈদের চতুর্থ দিনে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়।

সালমা

আমি আজ সালমা হয়েছি শুধু দর্শকদের ভালোবাসায়, তাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় সম্পদ। তাই এশিয়ান টিভির বর্ণাঢ্য এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার দর্শকদের জন্য নিজেকে এবং টিমকে প্রস্তুত করছি। অলরেডি আমার প্র্যাকটিস শুরু করেছি। আমরা অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে দর্শকদের সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারলে আমি অনেক বেশি খুশি হই। একসঙ্গে অনেক আনন্দের মাধ্যমে ঈদ শেষ করতে পারব।

ন্যান্সি

ঈদের ষষ্ঠ দিন স্বাধীনতা দিবসে এশিয়ান টিভির বিশেষ আয়োজনে আমি থাকব বিশেষ আয়োজন নিয়ে। দর্শকদের জন্য বেশকিছু গানের প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া যেহেতু লাইভ অনুষ্ঠান, দর্শকদের চাহিদা অনুযায়ী গান পরিবেশনের সুযোগ তো থাকবেই।

লুইপা

ঈদের বর্ণাঢ্য আয়োজনের শেষ দিন অর্থাৎ সপ্তম দিনে আমি থাকব এশিয়ান টিভির স্টুডিওতে, আর গানে গানে এক স্মৃতিময় ঈদ শেষ করার পরিকল্পনা করছি। দর্শকদের ভালোলাগার সব গান মুগ্ধতা ছড়াতে শুরু করেছি জোড়ালো প্রস্তুতি। অপেক্ষা শুধু সরাসরি দর্শকদের সামনে উপস্থিতির।