ঢাকায় তাপমাত্রা কমার সঙ্গে বৃষ্টির ইঙ্গিত

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল বুধবার (১৮ মার্চ) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৯মিনিটে। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ৫৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩১ মিলিমিটার।