ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১০টা থেকে  সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের এই বিশেষ দিনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে সরাসরি দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন হবে। এই ভবনটি প্রধানমন্ত্রী তার বাসভবন হিসেবেও ব্যবহার করবেন বলে জানা গেছে।