হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর সেটিতে আগুন লেগেছে। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থার বরাতে জানা গেছে, জাহাজটিতে ‘অজ্ঞাত উৎসের একটি বস্তু’ আঘাত হানে, যা জাহাজে অগ্নিকাণ্ডের কারণ হয়েছে। হামলার শিকার জাহাজটি তখন খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালির প্রবেশমুখের নিকটে অবস্থান করছিল।

ইরান-যুক্ত এই যুদ্ধে এ পর্যন্ত ২০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা গ্লোবাল শিপিং নেটওয়ার্কে শঙ্কা সৃষ্টি করেছে।