চবিতে পথশিশুদের ছাত্রদল নেতা জালালের ঈদ উপহার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চবি রেলস্টেশনে ক্যাম্পাসের সুবিধা বঞ্চিত এতিম শিশু, পথশিশু ও পরিচ্ছন্নকর্মীর সন্তানদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন তিনি। 

ঈদ উপহার হিসেবে থ্রিপিস,পাঞ্জাবি, শার্ট-প‍্যান্ট বিতরণ করা হয়।

ছাত্রদলের চবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং ঈদের আনন্দ ক‍্যাম্পাস সংশ্লিষ্ট এতিম শিশু, পরিচ্ছন্ন কর্মীর সন্তান ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে দিতে মূলত এই উদ্যোগ। এই ঈদ যেন সকলের মাঝে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে সেই প্রচেষ্টা থাকবে আমার।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি মো. নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-নাট্য সম্পাদক ও রশিদ চৌধুরী হোস্টেলের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন ও ছাত্রদল কর্মী শিমুল ও প্রত‍্যয় বড়ুয়া।