পাঁচবিবির নিহত বিএনপির নেতাকর্মীর বাড়িতে ঈদের উপহার সামগ্রী বিতরণ 

ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপির নিহত নেতাকর্মীদের পরিবারে মাঝে ঈদের খাদ্য উপহার সামগ্রী বাড়িতে বাড়িতে বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিন ব্যাপী পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় নিহত পরিবারের নিকট খোঁজখবর নেন ও উপহার সামগ্রী তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হান্নান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আপেল হোসেন, পৌরছাত্রদলের সভাপতি রাব্বিউল ইসলাম রকিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

এ সময় নিহতের পরিবারের সদস্যরা এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।