নতুন স্পাইডারম্যানের ট্রেইলার নিয়ে ভক্তদের উচ্ছ্বাস

মার্ভেল ভক্তদের জন্য বড় চমক! অবশেষে প্রকাশিত হলো স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে-এর ট্রেলার। ২০২১ এ মুক্তি পাওয়া 'নো ওয়ে হোমে'র ঘটনার চার বছর পর শুরু হবে এ নতুন ছবির কাহিনী, যেখানে পিটার পার্কার সম্পূর্ণ একা, আর কেউ তাকে চিনতে পারে না। নিঃসঙ্গতা, প্রিয়জন হারানোর যন্ত্রণা এবং আন্ট মে-এর মৃত্যু, সব মিলিয়ে পিটারের জন্য নতুন লড়াই শুরু।
 
ট্রেলারে দেখা যায়, পিটার পার্কারের সুপারহিরো শক্তিও কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সে সাহায্য চাইতে যায় হাল্ক বা ড. ব্রুস ব্যানারের কাছে। বিপদের মাত্রা আরও বেড়ে যায়, তবে পিটার থেমে থাকে না, নিজের মতোই শহর বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে।

ট্রেলারের সবচেয়ে বড় চমক মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে পানিশার এর এন্ট্রি। জন বার্নথাল এবং স্করপিয়ন চরিত্রে মাইকেল ম্যান্ডো ফিরছেন, যা গল্পে নতুন মাত্রা যোগ করছে।

ট্রেলারের মাইক্রো-ক্লিপ রোলআউট পদ্ধতিতেও ফ্যানরা মুগ্ধ। ব্রাজিলীয় অভিনেতা উইরলে কনটাইফার জানান, দুই সেকেন্ডের ক্লিপগুলো শেয়ার করে ভক্তরা উত্তেজনায় ফেটে পড়েছে। পূর্ণ ট্রেলার প্রকাশিত হয় বুধবার (১৮ মার্চ)। 

ছবিটি ৩১ জুলাই সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ফ্যানরা ইতিমধ্যেই এটিকে মার্ভেলের অন্যতম নতুন এবং উত্তেজনাপূর্ণ স্পাইডারম্যান ছবি হিসেবে দেখছেন।