জামালপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর সদরে বজ্রপাতে মো.হৃদয় হাসান নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহডাঙ্গায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হৃদয় হাসান (১৪) ওই এলাকার মধু মিয়ার ছেলে এবং কেন্দুয়া কালিবাড়ী এলাকার মুকুল নিকেত স্কুলের সপ্তম শ্রেুণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, স্কুল শিক্ষার্থী হৃদয় বাড়ির পাশে খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় আকাশে বজ্রপাত শুরু হয়। সে সময় শিক্ষার্থী হৃদয় ঘাস বস্তায় ভরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে শিক্ষার্থী হৃদয় মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।