ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে আলি নাঈনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির তথ্য, শুক্রবার সকালে এক হামলায় নাইনি নিহত হন। তেহরান ও আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

আলি মোহাম্মদ নাইনি রেভল্যুশনারি গার্ডের উপ-জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আইআরজিসির মুখপাত্র হওয়ার আগে তিনি বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।