রাত পোহালেই ঈদ। তাই ঈদের আগের রাতে পছন্দের কাপড় কিনতে রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই শেষ মুহূর্তে পরিবারের জন্য কেনাকাটা করতে ছুটেছেন মার্কেটে। অনেকে আবার অপেক্ষা করেন চাঁদ রাতে ঈদের বাজার করবেন বলে। পুরান ঢাকাবাসীর মধ্যে এই রেওয়াজ বহুদিনের।
এদিকে চাঁদ রাতে রাজধানীর মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে সড়কে বেড়েছে যানজট। বিশেষ করে মার্কেট সংলগ্ন সড়কে হয়েছে তীব্র যানজট। এতে মার্কেট করতে আসা মানুষ পড়েছেন বিপাকে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...