বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। এ সময় তাদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন।
আজ শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তারেক রহমান। এ সময় তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ভাইয়ের স্ত্রী, দুই মেয়ে সঙ্গে ছিলেন।
এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জিয়া উদ্যান ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দূর থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ঈদ মোবারক জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।