নিজ এলাকায় ঈদের নামাজ পড়লে এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জের মুকসুদপুরে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শনিববার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা কেন্দ্রীয় মাঠে ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা মিরান হোসাইন।

ঈদের জামাতে এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী, বিএনপি উপজেলা নেতারাসহ বিভিন্ন স্তরের লোকজন।