ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র 'নাতানজ' এ আবারও হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহেও এটি আঘাতপ্রাপ্ত হয়েছিল।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।
এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, স্থাপনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক হামলার অংশ হিসেবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন এবং প্রতিশ্রুতি, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন।
সূত্র: আল–জাজিরা