শোলাকিয়া ৭ লাখ মুসল্লি

বাংলাদেশ গড়তে দলমতের ঊর্ধ্বে কাজ করতে পারি: পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ গড়তে আমরা দলমতের ঊর্ধ্বে এক সঙ্গে কাজ করতে পারি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, আজ শনিবার (২১ মার্চ) আমরা মুসলমানদের মুক্তির জন্য দোয়া করবো। আমরা পুরো বাংলাদেশের জন্য দোয়া করবো যাতে আমরা একসঙ্গে মিলেমিশে, দলমতের উর্ধ্বে ওঠে আমরা কাঙ্খিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারি।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক শোলাকিয়া মাঠ কিশোরগঞ্জের একটি ইতিহাস-ঐতিহ্য ও আমাদের গর্বের ব্যাপার উল্লেখ করে তিনি বলে, এই মাঠকে দিয়েই কিশোরগঞ্জের পরিচিতি। সত্যিকার অর্থে এমাঠে মুসল্লিদের বিভিন্ন সুযোগ-সুবিধা, ওজুর ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বসার ব্যবস্থা, পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে এসব বিষয়ে সরকার প্রধান তারেক রহমান সাহেবে সঙ্গে কথা বলে অতি দ্রুত শোল উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, সার্বিকভাবে আমরা একটি প্রকল্প গ্রহণ করবো, ইনশাআল্লাহ।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে চিত্র। ছবি: প্রতিনিধি

বর্তমান সরকারের প্রসঙ্গে তুলে বস্ত্র প্রতিমন্ত্রী বলেন, আপনারা যে আশায় এবং ভরসায় যে দায়িত্ব দিয়েছেন।  আমরা যেন মানুষের প্রত্যাশার জায়গায়, কল্যাণের জায়গায়, আমরা যাতে সেই কাজগুলো করতে পারি। সার্বিক উন্নয়নে আমরা কাজগুলো করতে পারি। আজকের আমরা এই ঈদগাহ মাঠে দোয়া করবো মুসলিম উম্মাহর জন্য। অত্যাচারী-জালেম যারা মুসলমানদেরকে নানা জায়গায় নিগৃহীত করেছে, অত্যাচার, জুলুম করেছে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো, এই জালেমদেরকে হেদায়েত দিক না হলে ধ্বংস হোক।

এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান মুসল্লিদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।