হবিগঞ্জের মাধবপুরে আকবর মরতুজ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের মেধা বৃত্তি দেওয়া হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে এক ঘরোয়া অনুষ্ঠানে মেধাবীদের হাতে বৃত্তির অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফরহাদ চৌধুরী।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্মসংস্থানের ম্যানেজার (প্রগ্রাম) ড. মো. আশরাফুল আলম, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনর রশিদ ও দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর।