পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সলের সঙ্গে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২২ মার্চ) রাতে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সংসদ সদস্য এস এম ফয়সল উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনা দেন এবং সহযোগিতা কামনা করেন।
সাক্ষ্যতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, কার্যকরী কমিটির সদস্য এম এম গউছ, মোক্তার হোসেন ও জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী-ও উপস্থিত ছিলেন
তারা বলেন, তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাট এলাকায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত। সাক্ষাৎ শেষে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।
এ সময় উপজেলা প্রেসক্লাব নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যকে দীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।