পঞ্চগড় সদর উপজেলা এনসিপির সমন্বয়কারী ও জেলা কমিটির নেতা তানবিরুল বারী নয়ন পদত্যাগ করেছেন। তিনি সোমবার (২৩ মার্চ) সকালে তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। তবে তিনি দলীয় ফোরামে এখনো পদত্যাগ পত্র দেননি। শিগগিরই দলীয়ভাবে পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানান।
"আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি তুচ্ছ মানুষ। জুলাইয়ের জন্য অনেক মানুষ শহীদ হয়েছেন। আর আমাকে ফার্মাসিউটিক্যাল ও স্টার নিউজ এর চাকরিটা ছাড়তে হয়েছে এতোটুকুই। আর পরিবারকে সময় দিতে পারিনি। আমি পঞ্চগড় সদরের এনসিপির প্রতিষ্ঠাতা। বুঝ হওয়ার পর হতে সমাজ সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করছি। মানুষ হিসেবে আমার ভুলত্রুটি আছে।
আমার ভেতরে একজন শিশু বসবাস করে। রুকুতে গিয়ে পাশের শিশুটিকে ভেংচি কাটতে মন চায় আমার। আবার খামোখা গোরস্তানে গিয়ে বসে থাকি। জীবনানন্দ দাশ, আল মাহমুদ, শহীদুল জহির পড়তে ভালোবাসি। আমি খোদার রঙে রঙিন হতে চাই। সর্বসাধারণের জন্য সাধারণ হতে চাই। বৃক্ষরোপণ করতে চাই। সেবক হতে চাই।
ব্যাপক শুন্যতা সৃষ্টি করে হারিয়ে যেতে চাই। জীবন একটাই। রাজনীতিটা করে দেখার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। আমি আমার স্বভাবে ফিরতে চাই। পাগলামিটা করতে চাই। তাই ব্যক্তিগত কারণে এনসিপির পদ হতে অব্যাহতি নিলাম। সকলের নিকট ক্ষমা ও দোয়া দরখাস্ত রইলো। জীবন একটাই একে দেখে নিতে হবে। আল্লাহ ভরসা..."