ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ফের ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সংক্ষিপ্ত টেলিফোন আলাপে ট্রাম্প দাবি উল্লেখ করেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি খুব ভালোভাবেই এগোচ্ছে।
ট্রাম্প জানান, আলোচনার সুযোগ দিতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’কে জানায়, গত দুইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ- কোনোভাবেই ইরানের কোনো আলোচনা হয়নি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা অবস্থানে অটল রয়েছি, আর তা হলো যুদ্ধের মাধ্যমে ইরানের লক্ষ্যসমূহ অর্জিত হওয়ার আগে যেকোনও ধরনের আলোচনা প্রত্যাখ্যান করা।