ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল সোমবার (২৩ মার্চ) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল বুধবার (২৫ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ৫৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ আশপাশের এলাকায় সামন্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।