লোহাগাড়া উপজেলায় 'কলাউজান ব্লাড গ্রুপের' উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ চত্বরে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ৩০০'র বেশি মানুষের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় চশমা ও ওষুধের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে চক্ষু চিকিৎসক নুরুল আউয়াল জিহান, মোহম্মদ মইনুদ্দিন খান রাসেল, মিফতাহুল জান্নাত, সোহাইমা আনোয়ার, ইয়াসির আরাফাত, আহসানুল কবির চৌধুরী ইশপাক, মিনহাজুল করিম সাদী এবং সানজিদা ইয়াসমিন রোগী দেখেন।