বান্ধবীকে কোটি টাকার আংটি দিলেন আমির খান

সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরীর হাতে দেখা গেল এক নজরকাড়া আংটি, যা ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

জানা গেছে, এই বিশেষ আংটিটি উপহার দিয়েছেন স্বয়ং আমির খান। তবে এটি কোনো সাধারণ অলংকার নয় বরং একেবারেই ব্যতিক্রমী ও বিরল একটি সৃষ্টি। সূত্র বলছে, বিলাসবহুল একটি ব্র্যান্ডের তৈরি এই আংটি এখনো বাজারে আনুষ্ঠানিকভাবে আসেনি। অর্থাৎ সাধারণ ক্রেতাদের জন্য এটি এখনো উন্মুক্ত নয়। হাতে তৈরি এই আংটির দাম কয়েক কোটি রুপি বলেই জানা গেছে, যা এটিকে আরও বিশেষ করে তুলেছে। সম্প্রতি গৌরীর আঙুলে ঝলমল করতে দেখা গেছে সেই আংটি আর তাতেই বিস্মিত হয়েছেন উপস্থিত অনেকে। অবশ্য বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে আমির খানের জন্য নতুন কিছুই নয়। কয়েক হাজার কোটির সম্পদের মালিক এই অভিনেতার সংগ্রহে রয়েছে একাধিক দামি সম্পত্তি।