১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রমজান মাসের ছুটির কারণে সৃষ্ট পাঠদানের ঘাটতি পূরণের লক্ষ্যে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় টানা ১০টি শনিবার ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজানের ছুটি শেষে বিদ্যালয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার শিক্ষাদান কার্যক্রম চালু থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা কার্যকর করতে সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।