জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আজ বুধবার (২৫ মার্চ) এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। 

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি।