গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কমরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকায় নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। মরদেহটি অন্যএলাকা থেকে ভেসে আসতে পারে বলে ধারনা করছেন তিনি।