বাংলাদেশ-ব্রাজিল-আর্জেন্টিনা এবং অন্য দলগুলোর ম্যাচ কবে, কখন

ফিফা আন্তর্জাতিক ম্যাচের বিরতি- ২৩ থেকে ৩১ মার্চ- এই ৯ দিনে জাতীয় দলগুলো ব্যস্ত থাকবে। ২০২৬ বিশ্বকাপের সর্বশেষ ৬টি দলকে পাওয়া যাবে এই উইন্ডোতেই। বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান প্লে-অফ ও আন্তমহাদেশীয় প্লে-অফের নিষ্পত্তি হবে এ সপ্তাহেই।

যে দলগুলো বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করে ফেলেছে, তারাও অলস বসে থাকবে না। আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলগুলো দুটি করে ম্যাচ খেলবে এই বিরতিতে। বাংলাদেশও ব্যস্ত সময় কাটাবে। এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাওয়ার আগে ভিয়েতনামের বিপক্ষে বৃহস্পতিবার প্রীতি ম্যাচ খেলবে হামজা-জামালরা। 

আন্তঃমহাদেশীয় প্লে-অফ: নতুন ফরম্যাট

মেক্সিকোর গুয়াদালাহারা এবং মন্টেরিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে ৬টি দেশ অংশ নেবে, যেখান থেকে দুটি দল মূল পর্বে যাবে। ফিফার র‍্যাঙ্কিং অনুযায়ী কঙ্গো ও ইরাক সরাসরি ফাইনালে খেলবে। তাদের সঙ্গে খেলবে দুই সেমিফাইনালের জয়ীরা। প্রথম সেমিফাইনাল: নিউ ক্যালেডোনিয়া-জ্যামাইকা (জয়ী দল কঙ্গোর সঙ্গে খেলবে)। দ্বিতীয় সেমিফাইনাল: বলিভিয়া-সুরিনাম (জয়ী দল ইরাকের সঙ্গে খেলবে)। এর মধ্যে নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।

কবে কোন ম্যাচ

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২৭ মার্চ বলিভিয়া-সুরিনাম ভোর ৫টা
  নিউ ক্যালেডোনিয়া-জ্যামাইকা সকাল ৯টা
১ এপ্রিল কঙ্গো- ক্যালেডোনিয়া/জ্যামাইকা রাত ৩টা
  ইরাক- বলিভিয়া/সুরিনাম সকাল ৯টা

ইউরোপীয় প্লে-অফ: ইতালির অগ্নিপরীক্ষা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল আসরে ৪৮টি দলের নাম চূড়ান্ত হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী এক সপ্তাহে দুটি প্লে-অফ টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৬টি স্থান। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের উন্মাদনা এখন তুঙ্গে। ইউরোপ থেকে ১৬টি দল চারটি স্থানের জন্য লড়াই করবে। চারটি ভিন্ন পাথে (এ, বি, সি, ডি) বিভক্ত হয়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলবে তারা। এরমধ্যে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার ঝুঁকিতে রয়েছে। কোচ গেন্নারো গাত্তুসো স্বীকার করেছেন, দলের মধ্যে প্রচণ্ড স্নায়ুচাপ কাজ করছে। আবার কসোভো ও আলবেনিয়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে।

ইউরোপীয় প্লে-অফের সূচি (সেমিফাইনাল - ২৬ ও ৩১ মার্চ)

পাথ এ: ইতালি-উ. আয়ারল্যান্ড; ওয়েলস-বসনিয়া হার্জেগোভিন পাথ বি: ইউক্রেন-সুইডেন; পোল্যান্ড-আলবেনিয়া পাথ সি: তুরস্ক-রোমানিয়া; স্লোভাকিয়া-কসোভো পাথ ডি: ডেনমার্ক-মেসিডোনিয়া; চেক প্রজাতন্ত্র-আয়ারল্যান্ড

কবে কোন ম্যাচ

পাথ ‘এ’
২৬ মার্চ ওয়েলস-বসনিয়া রাত ১-৪৫ মি.
  ইতালি-উত্তর আয়ারল্যান্ড রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
পাথ ‘বি’
২৬ মার্চ ইউক্রেন-সুইডেন রাত ১-৪৫ মি.
  পোল্যান্ড-আলবেনিয়া রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
পাথ ‘সি’
২৬ মার্চ তুরস্ক-রোমানিয়া রাত ১১টা
  স্লোভাকিয়া-কসোভো রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
পাথ ‘ডি’
২৬ মার্চ চেক প্রজা.-আয়ারল্যান্ড রাত ১-৪৫ মি.
  ডেনমার্ক-উত্তর মেসিডোনিয়া রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
 

বাংলাদেশের ম্যাচ কবে

 
তারিখ বিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
২৬ মার্চ ভিয়েতনাম হ্যানয় সন্ধ্যা ৬টা
৩১ মার্চ সিঙ্গাপুর সিঙ্গাপুর সন্ধ্যা ৬টা

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে

ফিনালিসিমা বাতিল হওয়ার পর গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে আর্জেন্টিনার। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তে বুয়েন্স আয়ার্সে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। মেসিদের প্রতিপক্ষ মৌরিতানিয়া ও জাম্বিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও দুটি ম্যাচ খেলবে। প্রথম ফ্রান্সের বিপক্ষে ও পরেরটি ক্রোয়েশিয়ার বিপক্ষে।

কবে, কখন ম্যাচ

 
তারিখ বিপক্ষ বাংলাদেশ সময়
২৮ মার্চ মৌরিতানিয়া ভোর ৫-১৫ মি.
১ এপ্রিল জাস্টিয়া ভোর ৫টা
ব্রাজিলের ম্যাচ
২৯ মার্চ ফ্রান্স রাত ২টা
১ এপ্রিল ক্রোয়েশিয়া সকাল ৯টা
 

আরও যত প্রীতি ম্যাচ

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২৭ মার্চ ইংল্যান্ড-উরুগুয়ে রাত ১-৪৫ মি.
  নেদারল্যান্ডস-নরওয়ে রাত ১-৪৫ মি.
  সুইজারল্যান্ড-জার্মানি রাত ১-৪৫ মি.
  স্পেন-সার্বিয়া রাত ২টা
২৮ মার্চ যুক্তরাষ্ট্র-বেলজিয়াম রাত ১-৩০ মি.
২৯ মার্চ মেক্সিকো-পর্তুগাল ভোর ৭টা
  কলম্বিয়া-ফ্রান্স রাত ১টা
৩০ মার্চ জার্মানি-ঘানা রাত ১২-৪৫ মি.
৩১ মার্চ ইংল্যান্ড-জাপান রাত ১২-৪৫ মি.
  নেদারল্যান্ডস-ইকুয়েডর রাত ১২-৪৫ মি.
  স্পেন-মিসর রাত ১টা
১ এপ্রিল যুক্তরাষ্ট্র-পর্তুগাল ভোর ৬টা
  মেক্সিকো-বেলজিয়াম সকাল ৭টা

 

বিশ্বকাপের বর্তমান চিত্র ও সময়সূচি

ইতিমধ্যেই আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানির মতো বড় দলসহ ৪২টি দেশ তাদের স্থান নিশ্চিত করেছে।

গ্রুপ বিন্যাস (প্লে-অফ বিজয়ীদের জন্য)

প্লে-অফ জয়ী দলগুলো আগে থেকেই নির্ধারিত গ্রুপে যোগ দেবে; যেমন- পাথ 'এ' জয়ী গ্রুপ বি-তে (কানাডা, কাতার, সুইজারল্যান্ড) পাথ 'বি' জয়ী গ্রুপ এফ-তে (নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া) পাথ 'সি' জয়ী গ্রুপ ডি-তে (যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া) পাথ 'ডি' বিজয়ী গ্রুপ এ-তে (মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া) আন্ত:মহাদেশীয় পাথ '১' জয়ী গ্রুপ কে-তে (পর্তুগাল, উজবেকিস্তান, কলোম্বিয়া) পাথ '২' জয়ী গ্রুপ আই-তে (ফ্রান্স, সেনেগাল, নরওয়ে)।