স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবসে বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানালো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে পতাকার ‘ডুডল’ দেখা যাচ্ছে।

ডুডলটিতে দেখা যাচ্ছে, নীল আকাশে সাদা মেঘে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। ডুডলটির ওপর কারসর রাখলে বা ক্লিক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬’ এরপর নিচে লেখা আছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ।

২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে এমন ডুডল তৈরি করছে তারা।