ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।
মন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।