স্বাধীনতা দিবসে লাল-সবুজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় স্টেডিয়াম ঢাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন সাবেক ফুটবলাররা। ম্যাচটি দেখতে মাঠে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীকে তার নাম লেখা জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে তিনি লাল ও সবুজ দলের খেলা উপভোগ করেন