স্বদেশ ও স্বজাতির প্রতি কর্তব্য পালনই ধর্ম- এ শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উত্তর আমিরাবাদ সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদ ও চিত্ত রঞ্জন দাশ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে পূজা মণ্ডপ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
জানা যায়, ফ্রি মেডিকেল ক্যাম্পে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রায় ২৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। ক্যাম্পে বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যথাক্রমে ডা. সঞ্চিতা দাশ, ডা. তন্ময় শীল, ডা. তন্ময় চক্রবর্তী, ডা. আনন দাশ, ডা. অর্ণব বিশ্বাস ও ডা. সুষ্ময় দাশ চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সদস্য প্রকৌশলী অঞ্জন দাশ বলেন, বাসন্তী পূজা উপলক্ষে আমরা সকলে প্রার্থনা করি যাতে যুদ্ধের বিভীষিকা মুক্ত হয়ে পৃথিবীর সব জাতি ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকে। পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনের অধিকার পায়।