ময়লার স্তূপ থেকে মানব কঙ্কাল উদ্ধার

গাজীপুর মহানগরীতে ময়লার স্তুপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাছা থানাধীন কামারজুড়ি এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে কামারজুড়ি এলাকায় ময়লা আবর্জনার স্তুপের পাশে  মানুষের একটি কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের  ফরেন সেখ বিভাগে পাঠায়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। কঙ্কালটি কোন লিঙ্গের তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে,  দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে।

ফরেনসিক রিপোর্ট পেলে এবং বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।