গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির চাপায় হেমায়েত মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘোড়ার গাড়ির চালক আহত হয়েছেন। শুক্রবার (২৭মার্চ) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হেমায়েত মোল্যার বাড়ী কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামে। তবে ঘোড়ার গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানাগেছে, মাঠ থেকে পেঁয়াজ তুলে একটি ঘোড়ার গাড়িতে করে বাড়ীতে যাচ্ছিলেন হেমায়েত মোল্যা। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেমায়েত মোল্যা নিহত হন ও ঘোড়ার গাড়ির চালক আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়ীতে নিয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলাল উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি, তাবে পরিবারে সদস্যরা আমাদের জানায়নি। এমনকি মরদেহ হাসপাতালেও নিয়ে যায়নি। আমাদের জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।