দাদাবাড়িতে আমার

ঈদ আনন্দ

এবারের রোজার ঈদে দাদাবাড়ি পাবনায় গিয়েছিলাম। সেখানে আমরা অনেক মজা করেছি। ছোট বোন আর বাবার সঙ্গে নৌকায় ঘুরেছি। কাজিনদের সঙ্গে ক্ষেতে গিয়েছি। ঈদের দিনে ঈদগাহ মাঠে নামাজ পড়ার ইচ্ছা ছিল, তবে তা বৃষ্টির কারণে সম্ভব হয়নি। ঈদের দ্বিতীয় দিন আমরা পরিবারের সবাই মিলে পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জে গিয়েছিলাম। সেখানে রাউতারা জমিদার বাড়িতে গিয়েছিলাম, তবে তালাবদ্ধ থাকার কারণে সেখানে যেতে পারিনি। আমরা রবীন্দ্র কাছারি বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে গ্রামীণ রাস্তা, ক্ষেত হয়ে নৌকায় করে চলে আসি। মিঠাইয়ের বন্ধুরা, তোমাদের ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে। তোমরা ঈদে কী করেছ, অবশ্যই কিন্তু জানিও!

আওসাফ যাইন

শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা