প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার (২৮ মার্চ) প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান কখন যাবেন তা জানা যায়নি। বিকেলের দিকে যেতে পারেন এমনটা জানা গেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের তারেক রহমান এ কথা জানান।
যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সরগরম করে তোলে পুরো মিলনায়তন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, আগামীকাল নয়া পল্টন অফিসে যাবো। সেখানে তোমাদের দেখতে চাই।