ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে নিহত ২

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (২৮ মার্চ) উপজেলার খড়িবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শৈলকুপা গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)।

স্থানীয়রা জানায়, খড়িবাড়ি মাঠে পেঁয়াজ উঠানোর কাজ করছিল কৃষকেরা। এসময় হঠাৎ বজ্রপাতে ৫ জন কৃষক আহত হন। তাদের মধ্যে ওই দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।