অসহায়দের ঈদ রাঙালেন সমাজসেবক মামুন খান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মামুন খান। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতি বছরই তিনি নিয়মিতভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। স্থানীয় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে তার এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মো. মামুন খান বলেন, তিনি এই মাটিতেই বেড়ে উঠেছেন এবং এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আজকের অবস্থানে পৌঁছেছেন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব মনে করেন। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এলাকাবাসী জানান, মামুন খানের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্যদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছে। তার এই মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয়দের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।