পিরোজপুরে জ্বালানি সরবরাহ ও তদারকিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে রবিবার(২৯মার্চ) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, মেজর ইশরাক, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এছাড়াও সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ডিপো ও ফিলিং স্টেশন গুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরের প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হবে। হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া কোন মোটরসাইকেলে তেল দেয়া যাবে না। যানবাহনবা মালিককেকে স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না। তিনি জানান, জনগণের দুর্ভোগ হ্রাস করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।