বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাজিব মিনা নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসারগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।
অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা মেট্রো দক্ষিণের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) রাজিব মিনা।
সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহ-সভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হন।
এ ছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর এবং মো. আসলাম হোসেন কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোসা. সুমি খাতুন, আইন বিষয়ক সম্পাদক পদে মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হন।