পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে বল টেম্পারিংয়ের মতো গুরুতর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে লাহোর কালান্দার্স। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে বলের আকৃতি বা অবস্থা পরিবর্তনের দায়ে লাহোরকে ৫ রান পেনাল্টি করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এই লড়াইয়ে ৩ বল হাতে থাকতেই জয় তুলে নিয়েছে করাচি।
যা ঘটেছিল
ম্যাচের শেষ ওভারে করাচি কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। ২০তম ওভার শুরু করার আগে লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং ফখর জামান বল হাতে নিয়ে কিছু সময় আলোচনা করেন। আম্পায়ার ফয়সাল আফ্রিদি বিষয়টি লক্ষ্য করেন এবং তৎক্ষণাৎ বলটি পরীক্ষার জন্য তলব করেন।
আম্পায়ার ফয়সাল ও লেগ আম্পায়ার শরফুদ্দৌলা দীর্ঘক্ষণ বলটি পর্যবেক্ষণ ও আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছান যে, লাহোরের খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তন করেছেন। ফলে শাস্তিস্বরূপ করাচিকে ৫ রান উপহার দেওয়া হয় এবং সাথে সাথেই বল পরিবর্তন করা হয়। এর ফলে শেষ ওভারে করাচির লক্ষ্য ১৪ থেকে কমে মাত্র ৯ রানে নেমে আসে।
আম্পায়ারদের এই সিদ্ধান্তে মাঠে থাকা অধিনায়ক শাহীন আফ্রিদিকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখা যায়। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, কেন এই পেনাল্টি দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি পরিষ্কার নন। তিনি বলেন, "আম্পায়াররা কী বলেন তা আমাদের দেখতে হবে
ম্যাচের ভাগ্য বদল
এই ৫ রান পেনাল্টি ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। শেষ ওভারের প্রথম বলে খুশদিল শাহ আউট হলেও পরের বলটি হ্যারিস রউফ ওয়াইড করেন। এরপর আব্বাস আফ্রিদি একটি চার ও একটি ছক্কা মেরে করাচি কিংসের নাটকীয় জয় নিশ্চিত করেন।
লাহোরের ১২৮ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় দলটি।
আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে ২০ রানে একটি উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজ।
এই জয়ের ফলে আসরে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতে টেবিলের শীর্ষস্থান মজবুত করল করাচি কিংস। অন্যদিকে, দুই ম্যাচের একটিতে জিতে লাহোর কালান্দার্সের বর্তমান অবস্থা এখন অম্ল-মধুর।
সংক্ষিপ্ত স্কোর
লাহোর কালান্দার্স: ১২৮/৯ (২০ ওভার, আবদুল্লাহ শফিক ৩৩ (২৪), হাসিবুল্লাহ ২৮ (৩০), সিকান্দার রাজা ১৯ (২১),মঈন আলী ৩/১২, সালমান আঘা ২/১৫, অ্যাডাম জাম্পা ১/১২।
করাচি কিংস: ১৩১/৬ (১৯.৩ ওভার, মুহাম্মদ ওয়াসিম ৩৮ (৩৭), সাদ বেগ ১৯ (২১), মঈন আলী ১৮ (২১),শাহীন আফ্রিদি ৪/১৮, মোস্তাফিজ ১/২০, হারিস রউফ ১/৪৫।