খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদে নিরঙ্কুশ জয়লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পূর্ণ প্যানেল। সভাপতি পদে ৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ, তার নিকটতম মো. বাচ্চু মিয়া পেয়েছেন ২৪৬ ভোট ও সাধারণ সম্পাদক পদে ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সফিউল আলম পেয়েছেন ২৮৬ ভোট।
রবিবার (২৯ মার্চ) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সেখ আব্দুল আজিজ এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে মো. মহসিন চৌধুরী (প্রাপ্ত ভোট-৪২০) ও মোশারফ হোসেন (প্রাপ্ত ভোট ৪০৫), যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান (প্রাপ্ত ভোট ৪৬০), সম্পাদক পাঠাগার পদে জয়দেব কুমার সরকার (প্রাপ্তভোট ৪৮৫), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা (প্রাপ্ত ভোট-৪৯৮) জয়লাভ করেছেন।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন, মোহাম্মদ আশিকুজ্জামান (প্রাপ্ত ভোট-৪৬৯), নারায়ণ কুমার মণ্ডল (প্রাপ্ত ভোট-৫২১), আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা (প্রাপ্ত ভোট-৫১১), স্বর্ণালী দাস (প্রাপ্ত ভোট-৪৪৭), শেখ সোহান ইসলাম (প্রাপ্ত ভোট-৬০২), শাজাহান ঠাকুর (প্রাপ্ত ভোট-৫৭৬) ও শাকিরা ফেরদৌস রিমি (প্রাপ্ত ভোট-৪৯২) বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী ও সম্মিলিত পরিষদ এই চারটি প্যানেলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।