জ্বালানি সংকটে কর কমাচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক জ্বালানি সংকট ও মার্কিন-ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সরকারের পেট্রোল ও ডিজেলের কর অর্ধেক করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী অ্যানথনি আলবেনিস।

আলবেনিস জানিয়েছেন, এপ্রিল ১ থেকে জুন ৩০ পর্যন্ত জ্বালানি কর অর্ধেকে নামানো হবে। এতে প্রতি লিটার পেট্রোলের দাম কমবে ২৬.৩ অস্ট্রেলিয়ান সেন্ট, যা ৬৫ লিটার ট্যাংকের জন্য প্রায় ১৯ ডলার সাশ্রয় করবে। পাশাপাশি ভারি যানবাহনের উপর চার্জও তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

তবে দেশটির ন্যাশনাল রোডস অ্যান্ড মোটরিস্টস অ্যাসোসিয়েশনের মুখপাত্র পিটার খৌরি মন্তব্য করেছেন, সাম্প্রতিক সময়ে প্রতি লিটার তেলের দাম ৩৩ সেন্ট বেড়ে যাওয়ায় এই কর হ্রাস মোট প্রভাব খুব বেশি অনুভূত হবে না। তিনি উল্লেখ করেছেন, 'মূল্য বৃদ্ধি করের কারণে নয়, কাঁচা তেলের বাজার মূল্যে।'

অস্ট্রেলিয়া জ্বালানি সংরক্ষণের জন্য এখনও কোনো বাধ্যতামূলক পদক্ষেপ নেয়নি। তবে সাধারণ জনগণকে অতিরিক্ত জ্বালানি ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, জরুরি মজুত হিসেবে দেশটির পেট্রোল স্টক ৩৯ দিন, ডিজেল ও জেট ফুয়েলের স্টক প্রায় ৩০ দিন রয়েছে।