ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী প্রধান নিহত

ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক এক হামলায় তাংসিরি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, একটি 'নির্ভুল ও প্রাণঘাতী' অভিযানে ইসরায়েলি বাহিনী আইআরজিসি নৌবাহিনীর প্রধান তাংসিরিকে এবং তার সঙ্গে থাকা কয়েকজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাকে হত্যা করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে  এ ধরনে র লক্ষ্যভিত্তিক হামলা দুই দেশের সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।