ধারের টাকা নি‌য়ে দুইপ‌ক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধারের টাকাকে কেন্দ‌্র ক‌রে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের জালাল মিয়া দোকান থে‌কে রসম আলী বাকি‌তে মাল কিনতে চান। এ সময়  রসম আলী আগের পাওনা ১৮৫ টাকা চাইলে তা‌দের ম‌ধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এর জের ধ‌রে উভয় দুই প‌ক্ষের লোকজন দেশী অস্ত্র নি‌য়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ আহত হন। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সতত‌্যা নিশ্চিত  ক‌রে   হ‌বিগঞ্জ সদর ও লাখাই সা‌র্কেলের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার  শ‌হিদুল হক মুন্সী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া সংঘর্ষে আহতরা উপ‌জেলা স্বাস্থ‌্য কেন্দ্রসহ বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন বলে জানান তিনি।