চট্টগ্রামের নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় এসপির বাংলো বাড়িতে এই ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে দুপুর ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এরপর ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ভর্তি করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা জানায়,তার বাম পা ভেঙে গেছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। এরপর তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়।