সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সারে সাতটায় তার নিজ বাসা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলাটির আসামি।
তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদেও দায়িত্ব পালন করছিলেন।