বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা অবস্থান আজ সপ্তম। ১৩৬ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা ৬ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী, একিউআই ১৯০ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই শহর শীর্ষ স্থানে রয়েছে। এছাড়া ভিয়েতনামে হ্যানয় শহর, নেপালের কাঠমুন্ডু শহর, ভারতের কলকাতা, সৌদি আরবের রিয়াদ ও চীনের উহান শহর যথাক্রমে ১৬৭, ১৫৪, ১৫৩, ১৪৯ ও ১৪২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চর্তুথ,পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।