খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ. আহসান যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনস (এসসিএআই)-এর আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন।
২৭ মার্চ এসসিএআই প্রেসিডেন্ট জে. ডন অ্যাবট স্বাক্ষরিত এক চিঠিতে তার দুই বছরের মেয়াদের বিষয়টি নিশ্চিত করা হয়, যা ২০২৮ সালের সায়েন্টিফিক সেশন পর্যন্ত কার্যকর থাকবে।
আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে কমিটির কার্যক্রম শুরু হবে। ডা. আহসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসে কর্মরত।
তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরবজনক বলে বিবেচিত হচ্ছে।