চার ফিচার আনল হোয়াটসঅ্যাপ

এবার হোয়াটসঅ্যাপ একসঙ্গে চার ফিচার আনল। যারা অ্যান্ড্রয়েড থেকে আইওএস বা আইওএস থেকে অ্যান্ড্রয়েডে আসার প্ল্যান করছেন, তাদের জন্য দারুণ উপকারী। এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে অ্যাপের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে কয়েকগুণ। নতুন ফিচারগুলো হলো

১. বেশ কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে ডেটা ট্রান্সফারের ফিচার আনা হয়েছে। তবে এবার তা আরও সহজ করা হয়েছে। জানা যাচ্ছে, কোনো রকম নথি হারানোর প্রশ্নই থাকবে না আর।

২. অনেকেই আছেন যারা দুটো আলাদা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সেক্ষেত্রে এতদিন ক্লোন করা ছাড়া কোনো অপশন ছিল না। এবার কিন্তু একটা অ্যাপেই ব্যবহার করা যাবে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ফেসবুকের মতোই মিলবে সুইচ অ্যাকাউন্ট অপশন। তাতে ক্লিক করলেই হলো।

৩. হোয়াটসঅ্যাপে মিলছে অটো সাজেস্ট রিপ্লাই। অর্থাৎ আপনাকে কেউ বার্তা পাঠাল, আপনি তার উত্তরে কী লিখতে পারেন, তার সাজেশন দেবে অ্যাপ। স্টিকারের ক্ষেত্রেও মিলবে এই অপশন।

৪. আলাদা অ্যাপের আর দরকার পড়ছে না। মেটা অপশনে গিয়ে এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে ছবি এডিট। ব্যাকগ্রাউন্ড পাল্টানোসহ একাধিক কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপেই।