সুন্দরবনের জোনাব বাহিনীর হাতে জিম্মি জেলেকে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সোমবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্র্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতদের কাছে জিম্মি থাকা একজন জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি