যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ৩৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল রয়েছে।
তবে এদিন কিছু ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত সাতটি অ্যারাইভাল এবং চারটি ডিপার্চার ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট স্থবিরতা এখনো অপরিবর্তিত।