আগামী ৬ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা বাড়বে

আগামী ৬ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এতথ্য পাওয়া যায়।

পূর্বাভাসে বলা হয়, এসময় রাজধানী ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী বৃষ্টিপাত হয়েছে  ৩২ মিলিমিটার।